spot_img
spot_img

করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ২১ হাজার, মৃত্যু ২৬০

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২৬০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৩০ জন।

বুধবার (৭ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটনা রাশিয়ায়। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৩০ এবং মারা গেছেন ১৪৩ জন।

এ ছাড়া আমেরিকায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ২৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯০ জন এবং মারা গেছেন ৫১ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৯ জন এবং মারা গেছেন ৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ১৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৮ হাজার ২১৬ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২৪ লাখ ১৯ হাজার ৩১৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ