বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার (৯ জুন) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজুল আলম খান। গতকাল রাত থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মুহাম্মাদ রাসেল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজুল আলম খানকে ২০ মে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে নেওয়া হয় আইসিইউতে। দিন দিন তার অবস্থার আরও অবনতি হয়। এরপর গতকাল রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।










