spot_img

মন্ত্রীরা মুখ ফসকে সত্য কথা বলে দিচ্ছেন : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বৈরাচারের কালো মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে। দেশি-বিদেশি চাপের মুখে এবং আমেরিকার ভিসা হারানোর ভয়ে সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতারা পিঠ বাঁচাতে মুখ ফসকে সত্য কথা বলে দিচ্ছেন।

শুক্রবার (৯ জুন) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আপোসের চেষ্টা করছেন। কিন্তু অপরাধ যারা করেছেন এবং লুটপাট করে দেশকে যারা দুর্বিসহ করে তুলেছেন,তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। কাউকেই পালানোর সুযোগ দেয়া হবে না।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কাঁপন তৈরি করেছে। দেশ এখন বদলাচ্ছে। পুলিশ এখন বিরোধী দলের সমাবেশ রক্ষা করছে, তা নাহলে তারা আমেরিকা যেতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ