spot_img

জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চাই: নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমরা জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চাই। এর জন্য প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার।

শুক্রবার (৯ জুন) গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আয়োজিত যুব সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিরোধী দলের আন্দোলনকে অন্য দিকে প্রভাবিত করতে সরকার বিভিন্ন ধরনের টালবাহানা করবে। কিন্তু বিরোধী দলকে সেই ফাঁদে পা দেওয়া যাবে না। যাদের অন্তরে বাকশাল তারা কখনোই গণতন্ত্র দেবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে গত ১৪ বছরে ১২ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এর প্রতিটি পয়সা পাচার করেছে আওয়ামী দুর্বৃত্ত ও বাকশালের সহযোগী আমলা, কামলা, এমপি, মন্ত্রীরা। বিরোধী দলের কেউ এক পয়সাও পাচার করেনি। শেখ হাসিনা যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকতেন, তাহলে পাচার করা টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা নিতেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ