spot_img

সমাবেশ শেষে পুলিশের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শিবিরকর্মীরা

দীর্ঘ ১০ বছর পর রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ শেষে বৃষ্টিতে ভিজে নিরাপত্তার দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের হাতে ফুল তুলে দিয়েছেন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলা শান্তিপূর্ণ এই সমাবেশ শেষে পুলিশ সদস্যদের হাতে ফুল দিতে দেখা যায়।

শনিবার (১০ জুন) দুপুর দুইটা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামী মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করার সহায়তা প্রদান, পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সমাবেশের অনুমতি দেওয়ায় পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুল দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা খুবই শৃঙ্খলার সাথে সমাবেশে যোগ দিয়ে সমাবেশ সফল করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ