spot_img
spot_img

পাল্টা আক্রমণে ব্যর্থ ইউক্রেন: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে দীর্ঘ প্রতীক্ষিত একটি পাল্টা আক্রমণ শুরু হয়েছে,কিন্তু এখনো পর্যন্ত কিয়েভ তার লক্ষে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

গত শুক্রবার (৯ জুন) টেলিগ্রামে প্রকাশিত রুশ সাংবাদিকের নেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পুতিন।

তিনি বলেন, আমরা নিশ্চিতভাবেই বলতে পারছি, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। কিন্তু যুদ্ধাঞ্চলের কোথাও ইউক্রেনীয় বাহিনী তাদের লক্ষে পৌঁছাতে পারেনি।

রুশ প্রেসিডেন্ট বলেন, গত পাঁচদিন ধরে পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে। গতকাল ও তার আগের দিন প্রচন্ড যুদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, ইউক্রেনের বাহিনীর অনেক সৈন্য হতাহত হয়েছে। কিন্তু কিয়েভের লক্ষ্য এখনো অধরা রয়ে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ