spot_img

খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হচ্ছে : ইসি আহসান হাবিব

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ আহসান হাবিব খান (অব.) বলেছেন, সকাল থেকে এত বেশি ভোটার উৎসবমুখর পরিবেশে উপস্থিতি হয়েছে, যা কল্পনার বাইরে। দুই সিটিতেই খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুই সিটির ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মুহাম্মাদ আহসান হাবিব খান বলেন, সকাল থেকে সিইসিসহ আমরা প্রত্যেকটা সিসি ক্যামেরা মনিটরিং করছি। দুই সিটিতেই এত বেশি মানুষ উৎসবমুখর পরিবেশে উপস্থিত হয়েছে, যা কল্পনার বাইরে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ভোটারদের আশ্বস্ত করেছে এবং তাদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করেছে। এ কারণেই ভোটারদের উপস্থিত এত বেড়েছে।

তিনি বলেন, বরিশালে আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ রয়েছে এবং খুলনায় রয়েছেন যুগ্ম সচিব মনিরুজ্জামান। তাদের সঙ্গে আরও ১০ জন করে কর্মকর্তারা আছেন। তাদের কাছ থেকে আমরা মাঠ পর্যায়ের খবর পেয়েছি, খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসছে। যারা প্রার্থী তারা সহযোগিতা করছেন, কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছেন। ভোটাররা উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন।

আহসান হাবিব খান বলেন, আমরা আশা করছি অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবার ভোটার উপস্থিতি বেশি হবে। যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে, তাই তেমন কোন অসুবিধা হচ্ছে না। কারো পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। আশা করি শেষ পর্যন্ত এইভাবেই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। আড়াই ঘণ্টায় কয়েকটা কেন্দ্রে দেখলাম ৮০টা, অনেক কেন্দ্রে ৪৭টা ভোট হয়েছে। এটা স্লো নয়, গোয়িং ফাস্ট। ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে চারটার পরেও ভোটগ্রহণ চলতে থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ