spot_img

১০৮ কেন্দ্রের ফলাফল : খোকন সেরনিয়াবাত ৭৫৮৫২, ‍মুফতী ফয়জুল করীম ২৯৫৫১

বরিশাল সিটি কর্পোরেশনের ১২৬টি কেন্দ্রের মধ্যে ১০৮ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত পেয়েছেন ৭৫৮৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ২৯৫৫১ ভোট।

আজ সোমবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

এবার বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ