অনিয়মের অভিযোগ এনে বরিশাল সিটি নির্বাচন ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ সোমবার (১২ জুন) বরিশালে এক সংবাদ সম্মেলনে দলের আমীর সৈয়দ মুফতী মুহাম্মাদ রেজাউল করীম ফলাফল প্রত্যাখ্যান করেন।
মুফতী রেজাউল করীম বলেন, এই সরকারের অধীনে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি না। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে পদত্যাগের দাবি জানাই।
আগামী শুক্রবার (১৬ জুন) নির্বাচন সুষ্ঠু না হওয়ার প্রতিবাদে প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।










