spot_img
spot_img

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা

৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা।

শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্যমতে, শুক্রবার ভোরে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টোঙ্গার প্রায় ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসঙ্গে ভূমিকম্পের জেরে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

এর আগে, চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ