spot_img

আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয়; মানুষের ভোটের অধিকারের জন্য: টুকু

জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, আমরা আন্দোলন করছি ক্ষমতায় যাওয়ার জন্য না। মানুষের ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই। তরুণদের আমরা আহ্বান করব তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে আপনারা সফল করে প্রমাণ করবেন আমাদের ভোটের অধিকার আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই।

শুক্রবার (১৬ জুন) দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল বিভাগ আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করতে সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম-খুন শুরু করছে। ব

তিনি বলেন, সরকার আরও বেশী বেপরোয়া হয়ে উঠেছে। দেশব্যাপী মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বজায় রেখে নিজেদের ক্ষমতাকে অক্ষুন্ন রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লাগাতার মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করে রাখছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, মানুষের ভোটাধিকার নাই এভাবে একটি দেশ চলতে পারে না। এজন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মানুষ দলে দলে সে সমাবেশে যোগ দেবেন। জনগণের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমেছি। দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ