spot_img

আওয়ামী লীগ এলোমেলো লীগে পরিণত হয়েছে: ড. মোশাররফ

আওয়ামী লীগ এলোমেলো লীগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, যত কথাই বলুক, ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার।

শুক্রবার (১৬ জুন) গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ঢাকায় পদযাত্রায় এমন মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা।

ছুটির দিনে দুপুর থেকে মিছিল নিয়ে উত্তর বিএনপির নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর পল্লবীতে। বিকেলে শুরু হয় পদযাত্রা। একই সময়ে রাজধানীর আজিমপুর থেকে শুরু হয় দক্ষিণ বিএনপির পদযাত্রা। কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পদযাত্রা শুরুর আগে দলটির শীর্ষ নেতা খন্দকার মোশাররফ বলেন, আন্দোলনে এলোমেলে হয়ে গেছে আওয়ামী সরকার। ক্ষমতায় টিকে থাকতে পারবে না বুঝে এখন আবোল তাবোল বলছে। যত কথায় বলেন আপনারা আর ক্ষমতায় থাকতে পারবেন না।

আর মির্জা আব্বাস বলেন, আজকের পদযাত্রা জনসমাবেশে পরিণত হয়েছে। মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা খুশি তাই করছে। সব আইন ভেঙে ফেলছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ গ্যাস, বিদ্যুৎ, পানির জন্য হাহাকার পড়ে গেছে। দেশের টাকা বাইরে পাচার করছে। কিন্তু পাচারকারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ