spot_img

বিএনপির জন্য নির্বাচন বসে থাকবে না : মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলে তার জন্য নির্বাচন বসে থাকবে না।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াতকে মাঠে নামিয়েছে। কারণ, রাজাকার-আলবদরের সন্তানরা এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে।

শনিবার (১৭ জুন) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন।

আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম ফরহাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মাদ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জিন্নাহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ