spot_img
spot_img

সুদান থেকে পালিয়েছে ৫ লাখেরও বেশি মানুষ : জাতিসঙ্ঘ

সুদানে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে লড়াই শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ লোক।

মঙ্গলবার (২০ জুন) নাইরোবীতে এক সংবাদ সম্মেলনে জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এ কথা বলেছেন।

তিনি বলেন, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আমরা সুদান থেকে পাঁচ লাখ লোকের পালিয়ে আসা চিহ্নিত করেছি। ২০ লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গ্রান্ডি বলেন, আমরা এই সংঘাত বন্ধ করতে না পারলে শরণার্থীর ঢল বাড়তেই থাকবে। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন।

এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে সংঘাত চলাতে জাতিসঙ্ঘ আশঙ্কা করছে, এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিবেশী আফ্রিকান দেশগুলোকে অস্থিতিশীল করে তুলবে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ