অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৪ জন বসতি স্থাপনকারী নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার (২০ জুন) দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা ও নাবলুস শহরের মধ্যে একটি গ্যাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।
দখলদার ইসরাইলী সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আক্রমণকারী ২ জনের মধ্যে একজন ঘটনা স্থলেই নিহত ও একজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইলী সেনাবাহিনী অন্য হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
গত সোমবার পশ্চিম তীরের জেনিনে দখলদার ইসরাইলী বাহিনীর অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়। ধারণা করা হচ্ছে এ হামলার প্রতিবাদে এ ঘটনাটি ঘটেছে।
সাম্প্রতিক মাসগুলোতে দখলদার ইসরাইলী বাহিনীর লাগাতার অভিযানের ফলে দখলকৃত পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বেড়েই চলছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই বছরের শুরু থেকে ইসরাইলী বাহিনীর হাতে অন্তত ১৭০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের প্রতিরোধমূলক হামলায় ২৫ জন ইসরাইলী নিহত হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











