spot_img
spot_img

সংখ্যালঘু মুসলিমদের অধিকার রক্ষায় ব্যর্থ হলে ভাগ হতে পারে ভারত: বারাক ওবামা

সাম্প্রতিক কালে ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর বিভিন্ন নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। আর এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থ হলে ভারত আবারও খন্ডিত হয়ে যেতে পারে‌।

গত বৃহস্পতিবার (২২ জুন) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ওবামা বলেন,”যদি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য জাতিদের মানবাধিকার রক্ষা না করা হয়, তাহলে ভবিষ্যতে ভারত ভাগ হয়ে যেতে পারে।”

এছাড়াও তিনি বাইডেন প্রশাসনকে ভারত সরকারের সঙ্গে সংখ্যালঘুদের অধিকারের ইস্যু নিয়ে আলোচনা করারও আহ্বান জানিয়েছেন।

ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের ৭৫ জন ডেমোক্র্যাট আইন প্রণেতা বাইডেনকে ভারতের সংখ্যালঘুদের বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। তবে ভারতকে গণতন্ত্র নিয়ে যে কোন ধরনের জ্ঞান দেবে না যুক্তরাষ্ট্র বলে জানিয়ে দেয় হোয়াইট হাউস।

প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকের পর ভারতীয় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “আমাদের চেতনায় ও শিরায় শিরায় গণতন্ত্র বিদ্যমান। শুধু তাই নয় আমরা গণতন্ত্রের মধ্যেই বসবাস করি। আমাদের সরকার সংবিধান মেনে কাজ করে। বর্ণ, ধর্ম, লিঙ্গ, বয়সের ভিত্তিতে কোন ধরনের বৈষম্য ভারতে নেই।”

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ