শনিবার সকাল ৮টা ৫৭ মিনিটে ঢাকার বাতাসের মান মধ্যম পর্যায়ে রয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৯৫ নিয়ে বিশ্বের সবচেয়ে খারাপ বাতাসের শহরের তালিকায় রাজধানী ১২তম স্থান জায়গা করে নেয়।
সৌদি আরবের রিয়াদ, ভারতের দিল্লি এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যথাক্রমে বায়ুর গুণমান সূচকে যথাক্রমে ১৫৬, ১৫৫ ও ১৫৪ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।
বায়ুমান সূচকের স্কোর ১৫০ থেকে ২০০-এর মধ্যে হলে সেটি অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটি খুব অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। আর বায়ুমানের এই সূচকের স্কোর ৩০১-এর বেশি অতিক্রম করলে তা বিপজ্জনক বলে বিবেচিত হয়। যেটি বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো- দূষণকারী, পার্টিকুলেট ম্যাটার (পিএম১০ এবং পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন।
সূত্র : ইউএনবি











