পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় বজ্রাঘাতে ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছে।
রোববার (২৫ জুন) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকর্মীরা। খবর সিনহুয়ার।
রাষ্ট্র পরিচালিত উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানায়, পাঞ্জাব প্রদেশের শেখুপুরা ও নারোয়াল জেলায় এসব বজ্রাঘাতের ঘটনা ঘটে। সেখানে প্রবল বৃষ্টির সময় বেশ কয়েকটি বাড়িতে বজ্রাঘাত হয়।
খবরে বলা হয়, আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। প্রদেশজুড়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।










