spot_img
spot_img

রাশিয়া অধিক শক্তিশালী রূপে আবির্ভূত হবে: লাভরভ

সম্প্রতি রুশ সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থান ঘোষণা করে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী গ্রুপ ওয়াগনার। যদিও ওয়াগনার প্রধান প্রিগোজিনের অভ্যুত্থান সফল হয়নি। তবুও এটা পুতিনের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।

শুক্রবার (৩০ জুন) এ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি বলেন, রাশিয়া অধিকতর শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে। অতীতে যেকোনো সমস্যা থেকে তার দেশ আরও শক্তিশীল ও স্থিতিশীল হিসেবে আবির্ভূত হয়েছে।

লাভরভ আরও বলেন, আমাদের কোনো কিছু ব্যাখ্যা করা কিংবা কাউকে নিশ্চয়তা দেওয়ার প্রয়োজন নেই। আমরা স্বচ্ছভাবেই কাজ করছি। প্রেসিডেন্ট পুতিন এবং দেশের সকল রাজনৈতিক শক্তি এই ইস্যু নিয়ে কথা বলেছে। পশ্চিমাদের যদি কোনো সন্দেহ থাকে সেটা তাদের বিষয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ