spot_img
spot_img

দেশের মানুষ ভালো থাকলেও বিএনপি ও তাদের মিত্ররা ভালো নেই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষ ভাল থাকলেও বিএনপি ও তার মিত্ররা ভাল নেই। ওই পক্ষটি দেশের কোন উন্নয়ন দেখতে পায় না।

শনিবার (১ জুলাই) চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুর পাড়স্থ মন্ত্রীর বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবদিকদের আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তথ্য মন্ত্রী বলেন, আগামী নির্বাচন নিয়ে আমেরিকা, চীন ও ভারতসহ ভূ-রাজনৈতিক তৎপরতা নিয়ে আমাদের চিন্তা নেই, মাথা ব্যাথাও নেই। সংসদীয় গণতন্ত্র অনুযায়ী আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, বাংলাদেশে একটি পক্ষ আছে রাত ১২টার পরে টেলিভিশনের পর্দা গরম করে। অবশ্য, তাদের মধ্যে সবাই নয়, বিএনপি এবং তার মিত্ররা দেশে কোনো উন্নয়ন দেখতে পায় না। তারা দোতারাও নয়, একতারার সুরে সবসময় বলে বেড়াচ্ছে দেশের মানুষ ভালো নেই। আসলে উনারা ভালো নেই, কিন্তু দেশের মানুষ ভালো আছে।

ব্রিকসে যোগদান দেশের জন্য গৌরবের উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ব্রিকসও আমাদের স্বীকার করে নিয়েছে বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ। এতে যোগদানে দেশের বহুমাত্রিক সুবিধা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নয়ন বিরোধী বিধায়-এর বিরোধিতা করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ