spot_img
spot_img

১০ দিনের মধ্যে আবার কুরআন পোড়ানোর ঘোষণা সেই ইসলাম বিদ্বেষীর

আগামী ১০ দিনের মধ্যে সুইডেনে আবার কুরআন পোড়ানোর ঘোষণা দিয়েছে ইরাকি বংশোদ্ভূত সুইডেনের সেই ইসলাম বিদ্বেষী সালওয়ান মোমিকা।

শুক্রবার (৩০ জুন) এই ইসলাম বিদ্বেষী  স্থানীয় সংবাদপত্র এক্সপ্রেসেনকে আবার কুরআন পোড়াবেন বলে জানান।

ইসলাম বিদ্বেষী সালওয়ান মোমিকা বিকারগ্রস্থের ন্যায় বলেন, আমি জানতাম আমার কাজ বিশ্বজুড়ে আলোড়ন তুলবে! তাই আমি আবার কুরআন পোড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১০ দিনের মধ্যে স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে ইরাকের জাতীয় পতাকা ও কুরআন পোড়ানোর পরিকল্পনা করেছি আমি।

প্রাণনাশের হাজার হাজার হুমকি এসেছে বলেও জানায় সে। তবে দাবীর স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি সে।

গত বুধবার (২৮ জুন) পবিত্র হজ্ব শেষে ঈদুল আযহার দিন রাষ্ট্রীয় সহায়তায় স্টকহোম মসজিদের সামনে তার কুরআন পোড়ানোর ঘটনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলে।

এছাড়া ইরাকি মুসলিমরা বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। কুরআন পোড়ানোর সুযোগ করে দেওয়ায় সুইডেন সরকারের উপর ক্ষোভে ফেটে পড়ে। এর প্রেক্ষিতে ইরাকি ও শরীয়া আইনে বিচারের লক্ষ্যে ইরাক সরকারও ইরাকি বংশোদ্ভূত সেই ইসলাম বিদ্বেষী সুইডিশকে বাগদাদের কাছে হস্তান্তরের আহবান জানায়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img
spot_img

সর্বশেষ