spot_img
spot_img

চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে পুতিনের ক্ষমতা: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের বিদ্রোহ দমনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়া ছিল দুর্বল। পাশাপাশি পুতিন নিজের লোকদের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছেন এবং তার ক্ষমতা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে।

রোববার (২ জুলাই) পশ্চিমা গণমাধ্যম সিএনএন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

জেলেনস্কি বলেন, আমরা দেখেছি পুতিন বিদ্রোহ দমনে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছেন। এটি খুবই দুর্বল ছিল। প্রথমত আমরা যে বিষয়টি দেখেছি তা হলো, এখন তিনি (পুতিন) আর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। ওয়াগনার রাশিয়ার অভ্যন্তরে ঢুকে বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছিল। বিষয়টি যে কতটা সহজ ছিল তাও আমরা দেখেছি। ওই অঞ্চলে পুতিন সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি (পুতিন) ক্ষমতার যেসব খুঁটি ব্যবহার করতেন তা স্রেফ চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে। এ সময় তিনি দাবি করেন, অন্তত অর্ধেক রাশিয়ান ওয়াগনারের বিদ্রোহকে সমর্থন করেছে।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ