spot_img

আ’লীগকে বিশ্বাস করে আগেও সংলাপে গিয়ে প্রতারিত হয়েছি, এখন প্রশ্নই আসে না: ফখরুল

আওয়ামী লীগকে বিশ্বাস করে আগেও সংলাপে গিয়ে প্রতারিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই। তাদেরকে বিশ্বাস করে আগেও সংলাপ করেছি, প্রতারিত হয়েছি। এখন প্রশ্নই আসে না। স্যাংশন, ভিসা নীতিসহ আরও নানা কারণে বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি এখন তলানিতে। রোল মডেল নয়, গোল মডেল বানিয়েছে। দেশকে ফতুর করে দিয়েছে সরকার।

আজ শনিবার (৮ জুলাই) সকালে ডিআরইউ’তে ন্যাশনাল পিপলস পার্টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় ফখরুল বলেন, সরকার নতুন নতুন প্লট তৈরি করে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় আসতে চায়। আবারও জনগণকে প্রতারিত করে ক্ষমতা দখল করতে চায় আওয়ামী লীগ। কিন্তু জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বাধীনতার পরই গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ দেশে ভয়াবহ লুটপাট করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ভয়াবহ লুটপাটের কারণে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই আওয়ামী লীগের নাম দিয়েছিলেন নিখিল বাংলা লুটপাট সমিতি। এরা এখনও ভয়াবহ লুটপাট করছে। গণতন্ত্রকে ধ্বংস করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ