spot_img

১২ তারিখের সমাবেশের অনুমতির জন্য দুপুরে ডিএমপিতে যাবে বিএনপির প্রতিনিধি দল

আগামী ১২ জুলাই (বুধবার) ঢাকায় সমাবেশ করতে অনুমতি চেয়ে রোববার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে দলটি। কিন্তু এখন পর্যন্ত ডিএমপি থেকে এ বিষয়ে কোনো জবাব পায়নি তারা। তাই এবার সমাবেশের অনুমতি নিয়ে কথা বলতে সরাসরি পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে দলটির একটি প্রতিনিধি দল।

সোমবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে রাজধানীর বেইলি রোডে ডিএমপি কার্যালয়ে যাবে বিএনপির প্রতিনিধি দল।

দলীয় সূত্রে জানা গেছে, ১২ জুলাইয়ের সমাবেশ থেকে সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি। সমাবেশে বড় ধরনের শো-ডাউন করতে এরইমধ্যে কয়েকবার প্রস্তুতি সভা করেছে দলটি। সভা থেকে ঢাকা জেলা ও আশপাশের জেলার নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বড় ধরনের লোক সমাগম করতে। একই নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানীর থানা এবং ওয়ার্ডের নেতাদেরও।

১২ জুলাই বিএনপির সমাবেশের দিন সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলনের ঘোষণা দেবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলোও।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ