পাল্টা-পাল্টি বহিষ্কার ও বিতর্কের মধ্য কাউন্সিল করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ গণঅধিকার পরিষদ। কাউন্সিল সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ খান।
সোমবার পুরানা পল্টনের প্রতীম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২১৬ জন। রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম।










