spot_img

সমাবেশ শুরু ২টায়; ১০টার মধ্যে নেতাকর্মীতে পূর্ণ নয়াপল্টন এলাকা

দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে নেতাকর্মীতে ভড়ে গেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকা। সমাবেশকে কেন্দ্র করে ৮টা থেকে রাজধানী ও এর আশপাশের জেলা থেকে জড়ো হতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যেই কার্যালয়ের সামনের সড়ক নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে গেছে।

রাজপথের আন্দোলনের চূড়ান্ত ধাপ শুরু করতে যাচ্ছে বিএনপি। আজ নয়াপল্টনের কেন্দ্রিয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশে বিশাল শোডাউন করে সরকার পতনের একদফা ঘোষণা করবে দলটি।

জানা যায়, সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। বিকাল ৩টার দিকে বেশ কয়েকটি দাবি উল্লেখ করে একদফার ঘোষণা দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ