spot_img

জনগণের সরকার প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতে হবে : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, সরকার গায়ের আর ক্ষমতায় থাকতে পারবে না। জুলুমের একটা সীমা আছে। সরকার জুলুমের সকল সীমা লঙ্ঘন করেছে। কাজেই কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে দেশে আলেম, ওলামা, পীর মাশায়েখের ওপর জুলুম হয়, সে দেশে আল্লাহর গজব আসতে বেশি সময় লাগবে না। সরকার জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। বিদেশীরা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে দেশবিরোধী কোন কাজ করলে জনগণ তা রুখে দিবে।

বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটগ্রাম (লালমনিরহাট) উপজেলা শাখার উদ্যোগে পাটগ্রাম খেলার মাঠে আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, দেশের মানুষ নানা সঙ্কট ভোগ করছে। নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন দূর্বিষহ করে তুলেছে।

মুফতী ফয়জুল করীম আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হলে সরকারকে তার খেসারত দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের একটি সংগঠন, জনগণের ভালবাসা নিয়ে দেশে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্ত আনতে চায়।

তিনি বলেন, বিদ্যামান সঙ্কট নিরসনে জাতীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সংকট ঘনিভূত হচ্ছে। যা দেশের জনগণের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে এবং দেশে বিপর্যয় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সময় থাকতে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ