spot_img

রাজপথ আর কয়দিন দখলে রাখলে শেখ হাসিনার পতন অনিবার্য : রিজভী

এনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার আন্দোলন শেষ পর্যায়ে রয়েছে। শেখ হাসিনার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সামনে যেসব কর্মসূচি আসবে, সেখানে প্রত্যেকটি দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী মানুষ অংশগ্রহণ করবেন। আমি মনে করি, রাজপথ আর কয়দিন দখলে রাখলে শেখ হাসিনার পতন অনিবার্য। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।

শুক্রবার দুপুরে খুলনা মহানগর বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত খুলনা বিভাগে বিএনপির গুম, খুন, নির্যাতিত অসহায় ও অসচ্ছল নেতাকর্মীদের সন্তানদের শিক্ষা-উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশ সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারির কাছে শেখ হাসিনা বলেছেন, তিনি নাকি ১৪ বছর ধরে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করছেন। আসলে কাউকে যদি মিথ্যা শিখতে হয়, কোথাও যাওয়ার দরকার নেই। প্রতিদিন শেখ হাসিনাকে অনুসরণ করলেই হবে। দিনের ভোট রাতে করে ভোটের যে পরিণতি করেছেন সেটা কী? এটা হলো শেখ হাসিনার মিথ্যার মডেল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ