spot_img
spot_img

সুইডেন ও জার্মানিতে কুরআন অবমাননার প্রতিবাদে পল্টনে ইমাম-খতীবদের বিক্ষোভ

পল্টন সেগুনবাগিচা ইমাম ও খতীব পরিষদের উদ্যোগে সুইডেন ও জার্মানিতে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা রাজধানীর সেগুনবাগিচাস্থ নূর মসজিদের সামনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মসজিদে নূরের খতীব ও পল্টন সেগুনবাগিচা ইমাম ও খতীব পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ূম সুবহানী বলেন, জার্মানি ও সুইডেন সরকার পরিকল্পিতভাবে কুরআনে আগুন দিয়ে মুসলিম উম্মাহর কলিজায় চরম আঘাত হেনেছে। আমরা জার্মানি ও সুইডেন সরকারের প্রতি ঘৃণা ও ধিক্কার জানাই। জার্মানি ও সুইডেন সরকার কুরআনে আগুন দিয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে চায়, অথচ তাতে তারা কখনো সফল হবে না। কুরআন অবমাননার সাথে সম্পৃক্ত সকল অপরাধীদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং সুইডেন সরকারকে বিশ্ব মুসলিমদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা জহুরুল ইসলাম, পুরানা পল্টন জামে মসজিদের খতিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মুফতি আব্দুর রশিদ, পল্টন বাইতুস সালাহ্‌ জামে মসজিদের খতীব মুফতি তাওহীদুল ইসলাম, পিডব্লিউডি দুদক বাইতুর রহমান জামে মসজিদের খতিব ও পরিষদের সেক্রেটারি মুফতি জোবায়ের রশিদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আবুল হাসানাত, মাওলানা রহমতুল্লাহ ও বান্দা মুহাম্মাদ ইমদাদুল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ