spot_img
spot_img

১০ টাকায় টিকেট কেটে চোখের ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে বহিঃবিভাগের টিকেট কাউন্টারে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকেট কেটে ডাক্তার দেখান তিনি।

প্রধানমন্ত্রী হাসপাতাল ত্যাগ করার সময় নার্স, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে ছবি তোলেন।এসময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ