spot_img
spot_img

শহীদ ফিলিস্তিনিদের পারিবারিক আবাসস্থল গুড়িয়ে দিচ্ছে ইসরাইল

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে গেরিলা হামলা চালানোর কারণ দেখিয়ে ফিলিস্তিনি শিশু মুহাম্মদ জালবানির পারিবারের আবাসস্থলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দখলদার ইসরাইলি কতৃপক্ষ।

ইসরাইলের সামরিক অধিদপ্তর এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, একজন ইসরায়েলি সৈন্যকে ছুরিকাঘাতের চেষ্টা করায় জালবানিকে আটক করা হয়েছে। আটকের পূর্বে তিনি কিছুটা জখম হয়েছিলেন।একই সময়ে তার অন্য এক সহযোগীকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।

এ বছরের শুরু থেকে দখলদারিত্বের বিরোধিতা করায় ফিলিস্তিনি শহীদ ও বন্দীদের পারিবারিক ১৩ টি আবাসস্থল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এসব আচরণ আইনিভাবে নিষিদ্ধ হলেও তা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে অবৈধ রাষ্ট্রটি।

এদিকে, শুক্রবার জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রায় ৩৫ হাজার মুসল্লী জুমার নামাজ আদায় করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এই দিন সকাল থেকেই অত্র অঞ্চলজুড়ে সমস্ত চেক পয়েন্টে দখলদার ইসরাইলি বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। এছাড়াও মসজিদটিতে মুসল্লিদের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে শুক্রবার জুমার খুতবায় আল আকসা মসজিদের খতিব শেখ ইসমাইল নাওয়াহদা ইসরাইলি দখলদারিত্বের ক্রমবর্ধমান অপরাধের হার বন্ধ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অটল/ থাকবে ফিলিস্তিনি জনগণ।

সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ