spot_img

নির্বাচিত হলেন মোহাম্মদ এ আরাফাত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি পেয়েছেন ২৮,৮১৬ ভোট।

সোমবার (১৭ জুলাই) রাত ৯টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু হয়েছে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। কেন্দ্রের বাইরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশসহ সবাই তদন্ত করছে।

নির্বাচনে ১২৪টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত সব কেন্দ্রের ফলে একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ৫৬০৯ ভোট, গোলাপ ফুল প্রতীকে প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৯০৩ ভোট, ছড়ি প্রতীকে প্রার্থী মো. আকতার হোসেন ৬৪ ভোট, ট্রাক প্রতীকে মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৫২ ভোট, ডাব প্রতীকে প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট, সোনালী আঁশ প্রতীকে প্রার্থী ২০২ ভোট, লাঙ্গল প্রতীকে প্রার্থী সিকদার আনিসুর রহমান ১৩২৮ ভোট পেয়েছেন। যদিও হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন হিরো আলম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ