spot_img

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ২ জন নিহত; আহত ৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার শহরে আত্মঘাতী বোমা হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

মঙ্গলবার (১৮ জুলাই) পেশোয়ার শহরের হায়াতাবাদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে।

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আত্মঘাতী ওই বোমা হামলায় দু’জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আধাসামরিক বাহিনীর সদস্য। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি। হামলার কয়েক ঘণ্টা পর এর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান।

বোমা হামলার পরপরই তদন্ত শুরু করেন আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা। হামলার পেছনে জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে বলে জানানো হয়েছে। জঙ্গি গোষ্ঠীটি আফগানিস্তান থেকে নাশকতার পরিকল্পনা করছে বলে দাবি পাকিস্তান সেনাবাহিনীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ