spot_img
spot_img

আবারো কুরআন পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডেন

কয়েক সপ্তাহের ব্যবধানে ফের পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দিয়েছে সুইডেনের পুলিশ। দেশটির বার্তাসংস্থা টিটির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

টিটির প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনভিত্তিক একটি সংগঠন রাজধানী স্টকহোমে ইরাকের দূতাবাসের সামনে কুরআন এবং ইরাকের পতাকা পোড়ানোর অনুমতি চেয়ে আবেদন করার পর বুধবার তা মঞ্জুর করেছে স্টকহোম পুলিশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত জুন মাসে স্টকহোম মসজিদের সামনে কুরআন পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট দুইজন ব্যক্তিও আবেদনকারী হিসেবে আবেদনপত্রে স্বাক্ষর করেছেন।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে স্টকহোম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি; কিন্তু পুলিশ কর্মকর্তারা কুরআন পোড়ানোর অনুমতির ব্যাপারটি এড়িয়ে গিয়ে জানান, ইরাকের দূতাবাসের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল একটি সংগঠন এবং স্টকহোম পুলিশ তার অনুমোদন দিয়েছে।

এএফপির পক্ষ থেকে আবেদনপত্রের একটি অনুলিপি চাওয়া হয়েছিল, কিন্তু স্টকহোম পুলিশ তা সরবরাহ করেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ