দখলদার ইসরাইলের কবল থেকে পবিত্র মসজিদ আল-আকসা রক্ষার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন হামাসের রাজনৈতিক ও বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান বাসেম নাইম।
তিনি বলেন, “পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রতিনিয়ত প্রবেশ গোটা মুসলিম জাতির হৃদয়ে আঘাত হানে।”
এছাড়াও তিনি আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলিদের আইন লঙ্ঘনের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, এই অঞ্চল ও পবিত্র স্থানগুলো পরিপূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণ প্রতিরোধ চালিয়ে যাবে।
বিবৃতিটি এমন সময়ে এসেছে, যেদিন স্থানীয় সময় সকালবেলা কয়েকশো ইহুদি বসতি স্থাপনকারীরা পুলিশি সুরক্ষায় পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ করে। প্রবেশের পর তারা সেখানে তালমুদিক আচার অনুষ্ঠান পালনে লিপ্ত হয় যা মসজিদটির পরিবেশ অপবিত্র করে তোলে। শুধু তাই নয় এটি আন্তর্জাতিক আইনের বিরুদ্ধচারণও বটে।
এদিকে ফিলিস্তিনের ব্লক সি তে অবস্থিত একটি অঞ্চলে নতুন করে অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে দখলদার ইসরাইলি সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে ১২০ মিলিয়ন শেকেল বরাদ্দ করেছে তারা। এ পরিকল্পনাটি এমন একটি অঞ্চলজুড়ে করা হয়েছে যেখানে ফিলিস্তিনের প্রত্নতাত্ত্বিক স্থানগুলো রয়েছে।
অন্যদিকে, ফিলিস্তিনের আল খলিল গ্রামে অবস্থিত একটি কৃষিজমি ধ্বংস করে দিয়েছে যেখানে বাদাম ও জলপাই চারা রোপণ করা হয়েছিল।
একই দিনে, ফিলিস্তিনের নাবলুসে অবস্থিত একটি শরণার্থী শিবির থেকে একজন ফিলিস্তিনি যুবককে অপহরণ করেছে দখলদার বাহিনীর বিশেষ ইউনিট।
সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার











