ফিলিস্তিনের অবরুদ্ধ গাঁজা উপত্যকার ৭১ শতাংশ এবং ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরের ৫৮ শতাংশ জনগণ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
শুক্রবার বিশ্ব ব্যাংক থেকে প্রকাশিত এক সমীক্ষায় এ বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে ফিলিস্তিনের অধিকাংশ লোকের মধ্য পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি রোগের লক্ষণ দেখা গিয়েছে।
পিটিএসডি এমন একটি শারীরিক সমস্যা যা কোন দুর্ঘটনা, সহিংসতা অথবা দুর্যোগের শিকার হয়েছেন এমন ব্যক্তিদের মাঝে দেখা দেয়। যেটি মূলত সৈনিকদের মাঝে দেখা গেলেও তা আজ দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের মাঝে দেখা দিচ্ছে।
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক দুরবস্থা ও কর্মসংস্থানের অভাব ফিলিস্তিনের মানসিক স্বাস্থ্য সংকটের জন্য দায়ী।
তবে অনেক বিশ্লেষকের মতে, দখলকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাঁজা উপত্যকা জুড়ে চলমান ইসরাইলি আগ্রাসন বৃদ্ধি পাচ্ছে। আর চলমান এ নৃশংসতার ফলস্বরূপ সেখানকার প্রায় ৫০ মিলিয়ন ফিলিস্তিনি আজ পিটিএসডি রোগে আক্রান্ত।
গাঁজা উপত্যকার ফিলিস্তিনিরা আজ প্রায় ১৮ বছর ধরে অবরুদ্ধ জীবন যাপন করছে। ২০০৬ সাল থেকে সেখানে ইসরাইলি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যার ফলে চলাফেরায় বিধিনিষেধের পাশাপাশি তাদের জীবনযাত্রার মান দিন দিন আরো বেশি খারাপ হচ্ছে।
বিশ্ব ব্যাংকের সমীক্ষায় উঠে এসেছে পশ্চিম তীর বেকারত্বের হার প্রায় ২৫ শতাংশ হলেও অবরুদ্ধ গাঁজা উপত্যকায় তা ৮২ শতাংশে দাঁড়িয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











