spot_img

বিএনপির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য, আন্তর্জাতিক বিষয়ক কমিটির আহ্বায়ক ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ