শুক্রবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সমাবেশের জন্য দ্বিতীয়বার আবেদন করেও অনুমতি পায়নি জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ সমকালকে অনুমতি না দেওয়ার তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছেন।
রাজধানীতে সমাবেশের পর গত ১৫ জুলাই সিলেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। অনুমতি না পেয়ে আবারও ২১ জুলাই এ সমাবেশ করার কথা জানিয়ে অনুমতির জন্য আবেদন করা হয়। অনুমতি না দেওয়ার বিষয়ে জামায়াতকে পুলিশ কিছু বলেনি বলে সমকালকে জানিয়েছেন মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী। তিনি বলেন, বিষয়টি নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করা হবে।










