spot_img

অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করল ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১১৪৭২ পিস ইয়াবা, ২৮ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ৪০ গ্রাম ৮০ পুরিয়া হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ছয়টা থেকে শুক্রবার (২১ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ