spot_img
spot_img

❝দলীলের আলোকে আমাদের নামায❞ বইয়ের মোড়ক উম্মোচন

এস এম সাইফুল ইসলাম

তরুণ লেখক মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী লিখিত ❝দলীলের আলোকে আমাদের নামায❞ নামক বইয়ের মোড়ক উম্মোচন হয়েছে।

গতকাল (২০ জুলাই) বৃহস্পতিবার ঢাকার মিরপুরস্থ জামিআ রাব্বানিয়া নূরুল উলুম মাদরাসার মিলনায়তনে এই মোড়ক উন্মোচিত হয়। এতে সভাপতিত্ব করেন কারী মাওলানা ফখরুদ্দীন।

আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সূচনা বক্তব্যে ❝দলীলের আলোকে আমাদের নামায❞ বইয়ের লেখক বলেন, নামায অত্যন্ত গুরত্বপূর্ণ একটি ইবাদাত। তাই সঠিক ভাবে নামাজের রুকনগুলো আদায় করার জন্য মাসআলা গুলো জানাও আবশ্যক।

লেখক বলেন, নামাযের কিছু ক্ষেত্রে মাযহাবগত ভিন্নতা রয়েছে। নিঃসন্দেহে সকল মাযহাবের নামাযই দলিলের আলোকে সুন্নাহ মোতাবেক আদায় হচ্ছে। কিন্তু আমরা যেহেতু হানাফী মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী নামায আদায় করে থাকি, তাই উক্ত বইটিতে আমি হানাফী মাযহাবের মাসআলা ও দলিলের আলোকে সুন্নাহ সম্মত পদ্ধতিগুলো সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছি৷ যাতে করে সাধারণ মুসল্লিগণ কোন প্রকার সন্দেহ বা সংশয় ছাড়াই সুন্দরভাবে নামায আদায় করতে পারেন।

তিনি আরও বলেন, আমি আশাবাদী বইটি সকলেই সংগ্রহ করে রাখবেন, ইনশাআল্লাহ।

প্রধান অতিথিৱ বক্তব্যে জামিয়াতুন নূর আল কাসেমীর সম্মানিত প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, ❝দলীলের আলোকে আমাদের নামায❞ বইটি সর্বসাধারণ মুসল্লিদের জন্য খুব উপকারী, সবারইএই বই সংগ্রহে রাখা উচিত যাতে করে কোন বাতিল আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষন একাডেমির মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান সিকদার কাসেমী বলেন, যুগ যুগ ধরে বাতিল ফিরকারা ইসলামের বিরুদ্ধে কাজ করে আসছে। আর আহলে হাদীসরা ১৮৬৩ থেকে মানুষের মাধ্যে সহীহ হাদীস পালনের নামে সাধারন মুসলিমদেরকে বিভ্রান্ত করছে তাই ❝দলীলের আলোকে আমাদের নামায❞ বইয়ের মত বাতিলদের বিরুদ্ধে ছোট ও সংক্ষিপ্ত আরও বই প্রয়োজন৷

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, নামায যদি সুন্দরভাবে পড়তে পারেন তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। এসময় তিনি লেখককে উৎসাহিত করেন এবং দোয়া করেন।

আয়োজিত ❝দলীলের আলোকে আমাদের নামায❞ বউয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুফতী মোস্তফা কামাল, মুফতী জাবের কাসেমী, মাওলানা ইন’আমুল হাসান ফারুকী, মুফতী সুলতান মাহমুদুর রহমান, মাওলানা শাহ আলম, মাওলানা জিসান তাকি, মাওলানা ফাহাদ আল ইসলাম, মুফতী আরিফুর রহমান প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ