spot_img

‘ইমরান খানের ১৪ বছর জেল হতে পারে!’

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছর জেল হতে পারে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার।

বৃহস্পতিবার (২০ জুলাই) ইসলামাবাদে একটি প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তারার বলেন, সাইফার হচ্ছে একটি সরকারি শ্রেণিবদ্ধ নথি, যেটি কখনো প্রকাশ করা যাবে না বা কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ইমরান খান এটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। এ বিষয়ে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) তাকে তলব করেছিল।

আইনমন্ত্রী বলেন, সাইফারের নির্বিচারে ব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিলেন ইমরান খান; যেটি সাবেক মুখ্যসচিব আজম খানের স্বীকারোক্তিমূলক বক্তব্য থেকে স্পষ্ট করেছে। পিটিআইয়ের চেয়ারম্যান এটি তার নিজের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ব্যবহার করেছেন।

তিনি আরও দাবি করেন, তিনি যখন ইমরানের সঙ্গে এই নথি নিয়ে আলোচনা করেছিলেন, তখন ইমরান খান উচ্ছ্বসিত ছিলেন। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ভুল বলে অভিহিত করেছিলেন।

আজম নাজির তারার বলেন, যদি গোপন নথিটি প্রকাশ করা হয় এবং এর বিষয়বস্তু তার স্বার্থের জন্য ফাঁস করা হয়, তবে ইমরান খানের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ