জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।
আগামীকাল শনিবার (২২ জুলাই) রাজধানীর গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে সকাল ৯ টা শায়খুল হাদীস পরিষদের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনু্ষ্ঠিত হবে।
জানা যায়, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী উলামায়ে কেরামের মুক্তি, দেশব্যাপী আলেম-উলামাসহ তাওহিদী জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং উলামায়ে কেরামের মাঝে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণ করা হবে এই জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের মাধ্যমে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আমিরে হেফাজতসহ দেশের শীর্ষস্থানীয় আলেমদের এতে উপস্থিত থাকার কথা রয়েছে। শায়খুল হাদীস পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।











