spot_img
spot_img

চলতি বছরে ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলী বাহিনী

চলতি ২০২৩ সালের এই পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনিকে‌ হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিরা এইসব হত্যাকাণ্ড ঘটিয়েছে।

এদিকে, ফিলিস্তিনের একটি মানবাধিকার সংগঠন তাদের এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, ২০০৩ সালের এ পর্যন্ত ৫৭০ জন ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার্স স্টাডিজ বা পিসিপিএস-এর পরিচালক রিয়াদ আর আশকার এই তথ্য জানান। এই প্রতিবেদন অনুসারে- গত বছরের একই সময়ের চেয়ে ইসরাইলি সেনা বাহিনীর হাতে চলতি বছরে ফিলিস্তিনি শিশু আটকের ঘটনা শতকরা ১৫ ভাগ বেড়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ৫৭০ জন শিশু-কিশোরের মধ্যে ৪৩৫ জনকে আটক করা হয়েছে পূর্ব বায়তুল মুকাদ্দাস বা আল-কুদস শহর থেকে।

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আটক শিশু কিশোরের মধ্যে ২৯ জনের বয়স ১২ বছরের কম। এছাড়া দুটি শিশুর বয়স মাত্র ১০ বছর। আটক শিশুদের মধ্যে ২৩ জনকে ইসরাইলি সরকারের প্রশাসনিক ডিটেনশন পলিসির আওতায় জেলবন্দী করা হয়েছে যাদেরকে কোনো অভিযোগ ছাড়া বিনা বিচারে বছরের পর বছর আটক রাখা যাবে।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ