মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন পুড়িয়ে একের পর এক বিতর্কের সৃষ্টি করছে ডেনমার্ক। এবার দেশটির রাজধানী কোপেনহেগেনে দুইটি পবিত্র কুরআনের অনুলিপি পুড়িয়ে দিয়েছে দেশটির মুসলিম বিদ্বেষী ও উগ্র জাতীয়তাবাদী দল ডেনিস প্যাট্রিয়টসের দুই সদস্য।
কুরআনের একটি কপি কোপেনহেগেনে অবস্থিত ইরাকি দূতাবাসের সামনে এবং অপরটি ইরানের দূতাবাসের সামনে পুড়িয়ে দেওয়া হয়।
এ সময় তারা ইসলামের বিরুদ্ধে নানা রকম কটুক্তি যুক্ত স্লোগান দেওয়ার পাশাপাশি অশালীন ব্যানার উপস্থাপন করে। ইরাক ও ইরানের পতাকা পদদলিত ও পুড়িয়ে দেওয়া হয় দূতাবাস দুইটির সামনে। শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এটি প্রচারও করতে থাকে।
উগ্রবাদী দলটির সদস্যদের দাবি, ইরানে তাদের দলের সদস্যদের গ্রেফতার ও বিচারের সম্মুখীন করার কারণে তারা এমন কর্মকাণ্ড সংগঠিত করছে।
এ সকল কর্মকান্ডের সময় পুলিশ তাদের সুরক্ষা প্রদান করে। এছাড়াও ব্যাপক মিডিয়ার উপস্থিতি পরিলক্ষিত হয় ঘটনাস্থলে।
এ ঘটনার পরপরই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কর্তৃপক্ষকে তথাকথিত মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানায় ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য; ডেনিস প্যাট্রিয়টস নামক উগ্রবাদী এই দলটি ইতিপূর্বেও তুরস্কের দূতাবাসের সামনে দেশটির জাতীয় পতাকা ও পবিত্র কুরআন পুড়িয়েছিল।
সূত্র মিডল ইস্ট মনিটর











