সোমবার গভীর রাতে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার যুগ্ম চিফ অফ স্টাফ।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, যেটি ছোঁড়া হয়েছে তা উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।
উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে আমেরিকার কৌশলগত সামরিক উপকরণ মোতায়েন করে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা সামরিক প্রস্তুতি বাড়ানোর পদক্ষেপ নেয়ায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির খবর পাওয়া গেছে।
উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছে, এই ধরনের মোতায়েন তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের কারণ হতে পারে।
সূত্র : ডয়চে ভেলে











