spot_img

প্রত্যেক নাগরিককে অস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা ভাবছে পাকিস্তান

দেশের প্রত্যেক নাগরিককে অস্ত্র বহনের অনুমতি প্রদানের কথা ভাবছে পাকিস্তান।

সোমবার (২৪ জুলাই) পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংসদীয় অধিবেশনে অস্ত্র আইন নিয়ে কথা বলেন।

তিনি বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি, দুর্বল আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রত্যেক নাগরিক নিজেদের সুরক্ষার জন্য এখন অস্ত্র রাখতে চাই। তাই যেসব আইনপ্রণেতা সকল নাগরিককে অস্ত্রের লাইসেন্স প্রদানের দাবী তুলেছেন আমি তার সাথে একমত পোষণ করছি। অস্ত্র বহন এখন সকলের জন্য জরুরী বিষয়ে পরিণত হয়েছে।

এছাড়া সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে ব্যর্থতার জন্য পাঞ্জাব সরকারকে দায়ী করেন তিনি।

উল্লেখ্য; গত মে মাসে পাকিস্তান সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশব্যাপী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। বিশেষত দক্ষিণ সিন্ধু, উত্তর-পূর্ব পাঞ্জাব, এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে বড় আকারে অভিযানে নেমেছিলো দেশটির নিরাপত্তা বাহিনী।

সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, পাকিস্তানের বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত মোট ২৭১ টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ফলে নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিক সহ মোট ৩৮৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটিতে।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ