spot_img
spot_img

সুইডেনে কুরআন পোড়ানো ব্যক্তির কাছে কোমল পানীয় বিক্রি করল না রেস্টুরেন্ট মালিক

সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মোমিকা নামের এক ব্যক্তি পবিত্র কুরআন পোড়ান। এবার তার কাছে কোমল পানীয় বিক্রয় করা থেকে বিরত থেকেছে সেখানকার এক রেস্টুরেন্ট মালিক। ইতিমধ্যে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রেস্টুরেন্টে অবস্থানরত একজন খ্রিষ্টান ইরাকি নাগরিক মোমিকাকে উদ্দেশ্য করে বলেন, “আমিও একজন ইরাকি খ্রিস্টান। তুমি ইসলামকে অপমান করেছ যা লজ্জাজনক বিষয়। তোমার এই কর্মকান্ড অন্যদের পাশাপাশি আমাদেরও আঘাত করেছে।”

রেস্টুরেন্টটির মালিক ইব্রাহিম শির্মিকি তাকে চেনার পর কোমল পানীয় বিক্রি করা থেকে বিরত থাকেন।

আনাদোলু নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সে আমার দোকানে এসে কোমল পানিও কিনতে চায়। তবে আমি তাকে চিনে ফেলি এবং বলি, তুমি তো সেই ব্যক্তি যে কোরআন পুড়িয়েছিলে, তোমার জন্য আমার কাছে কোন কোমল পানীয় নেই। সুতরাং তুমি এখান থেকে যেতে পারো।”

উল্লেখ্য; সুইডেনে বসবাসকারী ইরাকি বংশোদ্ভূত মোমিকা গত ঈদুল আজহার দিন স্টকহোমের একটি মসজিদের সামনে কুরআন পুড়িয়ে দেয়। এ সময় পুলিশ তাকে সুরক্ষা প্রদান করে। এছাড়াও গত ২০ জুলাই পুনরায় ইরাকি দূতাবাসের সামনে তিনি কুরআন অবমাননার পাশাপাশি ইরাকি পতাকা পুড়িয়ে দেন। তার এ কর্মকান্ড গুলো পুরো মুসলিম বিশ্বে বিক্ষোভ ও নিন্দার ঝড় তোলে। যে ঘটনার জের ধরে ইরাকে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে দেশটির সরকার।

সূত্র: ইয়ানি সাফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ