spot_img
spot_img

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরাইলী বাহিনী

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে আরও এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

পশ্চিমতীরের উত্তরাঞ্চলে কালকিলিয়া শহরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ফারেস আবু সামারাহ (১৪)। মাথায় বুলেটের আঘাতে সে প্রাণ হারায়।

সরকারি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, কালকিলিয়ার পশ্চিমে নাকার পাড়ায় দখলদার বাহিনী হামলা চালায়। তারা বাসিন্দা ও তাদের বাড়িঘর লক্ষ্য করে সরাসরি রাবার বুলেট, স্টেন গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে মারে।

এদিকে বুধবার পশ্চিমতীরের নাবলুস শহরে ইসরাইলী হামলায় এক ফিলিস্তিনি এবং মঙ্গলবার ইসরাইলী বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়।

উল্লেখ্য; ১৯৬৭ সালে মাত্র ছয় দিনের যুদ্ধে ইসরাইল পশ্চিমতীর দখল করে নেয়।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ