spot_img
spot_img

অ্যাম্বুলেন্স থেকে আহত ফিলিস্তিনিকে গ্রেফতারের অভিযোগ রেডক্রিসেন্টের

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স থেকে আহত ফিলিস্তিনিকে গ্রেফতারের অভিযোগ করেছে রেডক্রিসেন্ট।

বৃহস্পতিবার (২৭ জুলাই) অভিযোগের সত্যতা প্রমাণে একটি ভিডিও ফুটেজ আপলোড করে চিকিৎসা সেবার আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠন।

ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ এনে ফিলিস্তিন রেডক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়, চলতি মাসের শুরুতে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলী হামলায় আহত এক ফিলিস্তিনিকে চিকিৎসা সেবা দিচ্ছিলো রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। কিন্তু তাদের সেনারা রেডক্রিসেন্টের মানবিক কাজে হস্তক্ষেপ করে। পিআরসিএস অ্যাম্বুলেন্সে চিকিৎসা সেবা দেওয়ার সময় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে ওই আহত ফিলিস্তিনিকে জোরপূর্বক গ্রেফতার করে নিয়ে যায় দখলদার ইসরাইলের সেনারা।

চিকিৎসায় হস্তক্ষেপ করতে বারণ করা হলে তারা স্বেচ্ছাসেবীদের অস্ত্রের ও গ্রেফতারের ভয় দেখায়। আক্রমণের জন্য তাদের দিকে তেড়ে আসে। এমনকি আহত ওই ফিলিস্তিনির সাথেও খুবই বাজে আচরণ করে তারা। টেনেহিঁচড়ে অ্যাম্বুলেন্স থেকে তাদের সামরিক যানে তুলে নেয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ