spot_img
spot_img

হামাস ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

আগামী ২৯ জুলাই মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিনি দলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ বৈঠকের পূর্বেই রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ বৈঠকের বিষয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান জানান, আগামী ২৯ তারিখে কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি সফল করার উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে অন্যতম ছিল দখলদার ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের বিরোধিতা করা। এছাড়াও ফিলিস্তিনি দলগুলোর ঐক্য গঠন নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, “আগামী ২৯ জুলাইয়ের বৈঠকটি অবশ্যই আমাদের জনগণের অধিকারের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে। তাই উক্ত বৈঠকের জন্য আমাদের যথাসম্ভব প্রস্তুতি গ্রহণ করতে হবে। এছাড়াও বৈঠকে গৃহীত বিষয় গুলি বাস্তবায়নের ক্ষেত্রেও তৈরি করতে হবে।”

এছাড়াও বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেন, ফিলিস্তিনিদের মধ্যকার ঐক্যের অভাব অশান্তি সৃষ্টিকারীদের (ইসরাইলের) সুযোগ প্রদান করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ